• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

পাঁচবিবিতে ছাত্রলীগ নেতা কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন নেতা সাইদার রহমান কর্তৃক মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর)  বেলা ১১ টায় উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন রতনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক নুরুজ্জামান সরকার, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সমাজ সেবক মতিন সরকার মন্টু, স্থানীয় যুবক আবু নাসের প্রমুখ।
প্রায় ৩ শতাধিক সাধারণ মানুষের উপস্থিতিতে বক্তারা বলেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম এ এলাকার একজন জনপ্রিয় প্রতিনিধি। তিনি দীর্ঘ ১০ বছর ধরে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। কিন্তুু ধরঞ্জী ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার রহমান মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে মামলা দায়ের করেন।
তারা বলেন, সাইদার রহমান ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর হলুদ সাংবাদিকতায় নাম লিখিয়ে এলাকায় দাপুটে চলাফেরা করছে। অবিলম্বে ইউপি সদস্য ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্রলীগ নেতা সাইদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো কঠোর আন্দোলন কর্মসূচীর হুশিয়ারী দেন।
উল্লেখ  গত ১৫ সেপ্টেম্বর বিদ্যালয়ে মিথ্যা চাঁদাবাজির বিষয়কে কেন্দ্র করে সৃষ্ঠ ঘটনায় বিদ্যালয়ে প্রধান শিক্ষককের নিকট লিখিত অভিযোগ দিলেও কোন সুরাহা না করে উল্টো উক্ত ইউপি সদস্যের নামে কম্পিউটার ল্যাব অপারেটরকে দিয়ে মিথ্যা মামলা করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category