• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মিরপুর পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামের গরু চুরির সময় ৪ চোর আটক

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আসাদুল ইসলাম মিরপুর কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামে গরু চুরির সময় চার চোরকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রবিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বেলগাছি এলাকার শিখন আলী (২৫), আলী কদর (২৬) ও মানিক ইসলাম (২৬), এবং কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বাক্সব্রিজ এলাকার সাব্বির হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মানিক ইসলামের বিরুদ্ধে চারটি চুরি ও একটি দস্যুতার মামলা রয়েছে। আলী কদরের নামে দুটি এবং সাব্বিরের নামে তিনটি চুরির মামলা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে তেঘরিয়া গ্রামের হামিদুল ইসলামের গোয়ালঘর থেকে চোর চক্রের সদস্যরা গরু বের করছিল। এ সময় গরুর ডাক শুনে বাড়ির লোকজন বেরিয়ে এসে চোরদের দেখতে পায় এবং চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে চারজন চোরকে হাতেনাতে ধরে ফেলে। তবে চক্রের আরও ৪–৫ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা আটককৃতদের আহম্মদপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, “ভোরে তেঘরিয়া এলাকা থেকে একটি পেশাদার চোর চক্রকে গরু চুরির সময় স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় মিরপুর থানায় একটি চুরির চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। চক্রটি সম্প্রতি এলাকায় এ ধরনের আরও ঘটনা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category