• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

হাফেজ হয়ে বাবা-মা’র ইচ্ছে পূরণ করলেন দেবিদ্বারের নাজমুল 

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি।।
ঢাকা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা থেকে ৩০ পারা কুরআন মুখস্ত করে হাফেজ হয়ে বাবা-মা’র ইচ্ছে পূরণ করলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর এলাকার মোঃ নাজমুল ইসলাম (১৪)।  মোঃ নাজমুল ইসলাম দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরের মোঃ নজরুল ইসলাম ও নাসরিন আক্তার সুমি দম্পতির একমাত্র ছেলে।
গত শনিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ঢাকা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার আয়োজিত
১৩তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৫ অনুষ্ঠানে হাফেজ মোঃ নাজমুল ইসলামকে  মর্যাদার পাগড়ি ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
হাফেজ মোঃ নাজমুল ইসলামের বাবা নজরুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, কোরআনের হাফেজ হয়ে নাজমুল আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমরা মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদের ছেলেকে ইসলামের জন্য কবুল করে।
হাফেজ মোঃ নাজমুল ইসলামের  মা নাসরিন আক্তার সুমি বলেন, আমাদের ইচ্ছে ছিল একমাত্র ছেলেকে কুরআনে হাফেজ বানাবো। আলহামদুলিল্লাহ, আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে। তাতে আমি অনেক খুশি, হুজুরদের প্রতি কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই, আমার ছেলে যেন একজন ভালো আলেম হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category