প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ২:৫৪ পি.এম
পাবনায় পরিবহনে ১৮ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোলাইমান হোসাইন পাবনা প্রতিনিধি।।।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ ২৮/১০/২০২৫ খ্রিঃ ৯ :৫০ ঘটিকায়, ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম এসআই(নিঃ) অসিত কুমার বসাক ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ পাবনা জেলার সদর থানাধীন দোগাছী ইউপির বুইনাপাড়া সাকিনে মোঃ রনি, পিতা-শামছুল শেখ এর মালিকানাধীন সালমান ভলকানাইজিং দোকানের সামনে পাবনা টু ঢাকা গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযানে উক্ত স্থান হইতে একটি হলুদ নীল রংয়ের ৬ চাকা বিশিষ্ট JAC ট্রাকের ভিতর বডির নীচে ও চেসিস এর উপরে বিশেষ কায়দায় তৈরী চারটি জায়গায় চারটি একই ধরনের ছাই রংয়ের প্লাষ্টিকের পাইপের ভিতর রক্ষিত ১২(বারো) কেজি গাঁজা এবং ধৃত ২নং আসামীর হেফাজতে থাকা দুইটি একই ধরনের ছাই রংয়ের প্লাষ্টিকের পাইপের ভিতর রক্ষিত ০৬(ছয়) কেজি গাঁজা মোট (১২+০৬)=১৮(আঠারো) কেজি গাঁজা সহ নিম্নোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করা হয়:
মাদক ব্যবসায়ী ১। মোঃ রতন মিয়া (৩৬), পিতা-মৃত আব্দুস সালাম, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-দেওডোবা নেকারপাড়া, থানা-রংপুর, জেলা-রংপুর।
মাদক ব্যবসায়ী ২। মোঃ আব্দুর রহমান (৩৬), পিতা-মোঃ কালু বিশ্বাস, মাতা-মোছাঃ জোসনা বেগম, সাং-সাধুপাড়া জুটপট্টি, থানা-পাবনা সদর, জেলা-পাবনা ।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.