প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১০:০১ পি.এম
ফুলবাড়িয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোঃ হুমায়ুন কবীর এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফুলবাড়িয়া প্রেস ক্লাব সংলগ্ন চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সমবেত হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান ব্রিজে গিয়ে শেষ হয়।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ জাহাঙ্গীর খোকন, উপজেলা বিএনপির সদস্য, আব্দুল লতিফ চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজী , বিএনপি নেতা ওয়াদুদ মাস্টার, ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান মেম্বার, কালাদহ ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হোসেন সাজু, উপজেলা বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তাফা সুরুজ, সাবেক উপজেলা বিএনপির সদস্য ও ছাত্র দলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম খান খসরু যুবদল নেতা মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম, হাবিবুর দুলাল, আব্দুল হাকিম মাষ্টার, দুদু সরকার, উপজেলা জিসাসের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, যুবদল নেতা জসিম উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আব্দুল হালিম, ইউনিয়ন বিএনপির নেতা আজিজুল ইসলাম সোহেল সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
মামুন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করতে হবে।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.