• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল নেতা রকি’র বর্নাঢ্য র‍্যালী

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি রাজশাহী জেলা প্রতিনিধি।।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন গণকপাড়া বাটারমোড় চত্ত্বরে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি সমাবেশের আয়োজন করে।
অন্যদিকে রাজশাহী মহানগরীর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদলের নির্বাহী সদস্য সরোয়ার পারভেজ রকির উদ্যোগে যুবদল সদস্য হাফিজুল ইসলাম আপেলসহ রাজপাড়া থানাধীন তেরখাদিয়া ও বিলসিমলা এলাকা থেকে বর্নাঢ্য র‍্যালী বের করেন। এসময় ৫০০ থেকে ৭০০ কর্মীর সমাগমে মুখরিত হয় র‍্যালীটি। পরবর্তীতে র‍্যালীটি রাজশাহী মহানগরীর বাটার মোড়ে গিয়ে শেষ হয়।
রাজশাহী যুবদলের নির্বাহী সদস্য সরোয়ার পারভেজ রকি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বলেন – শেখ হাসিনা গত ১৫ বছর জনগণের ওপর স্বৈরশাসন চাপিয়ে দিয়েছিলেন, সাড়ে ১২ কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তে রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র–জনতার এই রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আজ আমাদের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীসহ দেশবাসীকে জানাই নতুন বাংলাদেশ গঠনের আগাম অভিনন্দন।
আরোও উল্লেখ্য যে, এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন অর রশীদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, নগরীর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, নগরীর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category