• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

ডা. গোলাম কাজেম আলী হত্যার বিচার দাবিতে রামেকে মানববন্ধন

Reporter Name / ৫০ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহীর প্রখ্যাত চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী হত্যার দুই বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরামের উদ্যোগে এক সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে তারা হত্যার সুষ্ঠু বিচার দাবিতে কর্মসূচি পালন করেন।
তারা বলেন, “দুই বছর কেটে গেলেও মামলার তদন্তে কোনো অগ্রগতি হয়নি, যা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।”
বক্তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, যদি অচিরেই বিচার প্রক্রিয়ায় অগ্রগতি না দেখা যায়, তবে চিকিৎসক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে, প্রয়োজনে চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হতে পারে।
সংবাদ সম্মেলন শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ধরে “ডা. গোলাম কাজেম আলীর হত্যার বিচার চাই”, “দোষীদের শাস্তি দাও” ইত্যাদি স্লোগান দেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ অক্টোবর গভীর রাতে পেশাগত দায়িত্ব শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে নগরীর বর্ণালী মোড়ে দুর্বৃত্তরা তাকে পথরোধ করে মাইক্রোবাস থেকে নেমে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category