ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং ধানের শীষ মার্কার গণজোয়ার তৈরির লক্ষ্যে উঠান বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাপিতলা ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠন।
রবিবার বিকেলে মুরাদনগর উপজেলার চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
চাপিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
চাপিতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, হাজী ইদ্রিস, সাইদুল হক ভূইয়া, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মুকছেদুর রহমান আবির, কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক চঞ্চল রায়হান, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মদ বাদশা, সাইবার ইউজার দলের উপদেষ্টা আলমগীর হোসেন, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল বাছির।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন চাপিতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ুম বাশার, বিএনপি নেতা রেজাউল করিম, কুদ্দুস মেম্বার প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীসহ দুই সহস্রাধিক নারীপুরুষ অংশ গ্রহন করেন।
উঠান বৈঠকে উপস্থিত জনতার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধান অতিথি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এসময় তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।