• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

পূর্বধলায় কবরস্থানের পাশে ঝুলে ছিল লিটনের দেহ

Reporter Name / ১০৩ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মোঃ মোরসালিন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:।।

নেত্রকোনার পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে লিটন মিয়া (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার ৯নং খলিশাউর ইউনিয়নের হাঁপানিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একই গ্রামের বাসিন্দা মো. সেলিম মিয়া দেখতে পান, তাদের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে পারিবারিক কবরস্থান ও বাঁশঝাড়ের মধ্যে একটি আমগাছে গরুর পুরনো নাইলনের রশি দিয়ে ঝুলে আছেন লিটন।
তার চিৎকারে প্রতিবেশীরা ও মৃতের বাবা খাদেমুল ইসলাম, মা মনোয়ারা বেগম, ভাই এবং আত্মীয়-স্বজনরা ছুটে এসে লিটনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পূর্বধলা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৩–৪ বছর আগে পাইলিংয়ের কাজ করার সময় লিটনের পিঠে গুরুতর ব্যথা লাগে। এরপর থেকে তিনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সেই সঙ্গে মানসিকভাবেও ভেঙে পড়েন এবং সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করছিলেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category