• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

রাজশাহীতে গৃহবধূর বাড়ি থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার

Reporter Name / ৪৭ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুশরইল জলিলের মোড় এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রাজশাহী জেলা অফিস সূত্রে জানা যায়, মুশরইল জলিলের মোড় গ্রামের বাসিন্দা মোসাঃ আলো (৪৪)-এর নিজ দখলীয় একতলা পাকা বাড়ির রান্নাঘর ও শয়নকক্ষে তল্লাশি চালায় ডিএনসি’র একটি অভিযানিক দল। এ সময় একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে রাখা ১০টি নীল রঙের জিপার প্যাকেটে মোট ২, ০০০ পিস ইয়াবা, আরেকটি সাদা কাপড়ের ব্যাগে রাখা ৩টি জিপার প্যাকেটে আরও ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২, ৫৪৬ পিস ইয়াবার ওজন ২৫৪ দশমিক ৬ গ্রাম।
অভিযানকালে একই শপিং ব্যাগ থেকে মাদক বিক্রির নগদ ৮৬ হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়।
জব্দ টাকার মধ্যে ছিল— ১, ০০০ টাকার ২৩টি, ৫০০ টাকার ৬৬টি, ২০০ টাকার ৪০টি, ১০০ টাকার ২০০টি, ৫০ টাকার ২০টি, ২০ টাকার ৮৪টি ও ১০ টাকার ১২টি নোট।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের রাজশাহীর পরিদর্শক রায়হান আহমেদ খান জানায় অভিযানের সময় আসামি মোসাঃ আলো পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(খ) ও ২৬(১) ধারায় চন্দ্রীমা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরিদর্শক আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। মাদকচক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category