প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ১০:৫৩ পি.এম
ফুলবাড়িয়া আসনে ধানের শীষের প্রার্থী আখতারুল আলম ফারুকের বিশাল জনসভা

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপি আহ্বায়ক আখতারুল আলম ফারুক। নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ( ১৮ নভেম্বর) সন্ধ্যায় সরকারি ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন, বিএনপিকে বিজয়ী করার মাধ্যমে সারা উপজেলার মৌলিক এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি কেন্দ্রে ধানের শীষকে বিজয়ী করার জন্য মাঠে কাজ অব্যাহত রাখতে হবে।
এসময় আরোও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফাহসিনা হক লীরা, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, কামরুজ্জামান মীর আজাদ, শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা বিএনপির যুগ্ম জাকির হোসেন খান বাপ্পি, উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থকবৃন্দরা। পরে সভাস্থল থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে ¯স্লোগানে একটি গণমিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান এসে শেষ হয়।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.