• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত প্রার্থীর  ড.সরওয়ার ছিদ্দিকীর মোটরসাইকেল শোডান

Reporter Name / ৪৮ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

আবদুল জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোডাউন।
শনিবার (২২ নভেম্বর) সকালে লাকসাম স্টেডিয়াম থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
শোডাউনটি লাকসাম স্টেডিয়াম থেকে শুরু হয়ে লাকসাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, নরপাটি বাজার, ফুলগাঁও বাজার, শোকতলা বাজার, মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজার, নাথেরপেটুয়া বাজার, বিপুলাসার বাজার, লক্ষণপুর বাজার, বাইশগাঁও বাজার, হাসনাবাদ বাজার, মান্দারগাঁও বাজার, মনোহরগঞ্জ বাজার, পোমগাঁও বাজার, শান্তির বাজার, বেড়নাইয়া বাজার, লাকসাম উপজেলার মাওলানা সাহেবের বাজার, মুদাফরগঞ্জ বাজার, বিজরা বাজার, অশ্বদিয়া বাজার, নোয়াপাড়া বাজার, জংশন বাজার হয়ে ফের লাকসাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পুরো শোভাযাত্রাজুড়ে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন এবং হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড ধারণ করেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশে ছাদখোলা গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান ড. একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। শোডাউনের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সরওয়ার সিদ্দিকী বলেন, “দুর্নীতি ও অবিচারমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের প্রধান অঙ্গীকার। মানুষকে শান্তি, নিরাপত্তা ও সম্মানজনক জীবন দিতে হলে ন্যায়শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে মনোহরগঞ্জ লাকসামের দুই উপজেলার, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নেয়া হবে ইনশাআল্লাহ। লাকসাম পৌরসভা জামায়াতের আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুহা. জয়নাল আবেদীন পাটোয়ারীর পরিচালনায় শোডাউনে বক্তব্য রাখেন, সাবেক সচিব এফএম সোলাইমান চৌধুরী, কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট বদিউল আলম সুজন, বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. হামিদুর রহমান সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবীসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই গণসমর্থন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category