• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন “আজিজুর রহমান সরকার

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির নির্বাচীত হয়েছেন আজিজুর রহমান সরকার স্বপন। জেলার সকল রোকনদের (সদস‍্য) প্রত্যক্ষ ভোটে  তিনি  আমীর হিসেবে নির্বাচিত হন। এর আগে গত ১৪ নভেম্বর ( শুক্রবার ) জেলা আমির নির্বাচনে রোকনরা ভোট প্রদান করেন।
সোমবার (২৪ নভেম্বর ) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন
জামায়াতে ইসলামি রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন। পরে
তাঁকে  আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়।
তিনি ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ২১ বছর একটানা কুড়িগ্রাম জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন।  পুনরায় জেলা আমির নির্বাচীত হওয়ায় তাঁর নিজ উপজেলা ভূরুঙ্গামারীতে দলীয় নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
 শপথ পড়ানো শেষে এক প্রতিক্রিয়া মাওলানা মমতাজ উদ্দিন  বলেন, “আজিজুর রহমান সরকার স্বপন একজন সৎ, যোগ্য ও অভিজ্ঞ সংগঠক। তাঁর নেতৃত্বে কুড়িগ্রাম জেলা জামায়াত নতুন গতিতে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”
এ-বিষয়ে পুনরায় নির্বাচীত জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি আমানত হিসেবে গ্রহণ করেছি। ইনশাআল্লাহ্ সংগঠনকে শক্তিশালী করা, নৈতিক সমাজ গঠন এবং গণমানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করা একটি কঠিন কাজ। আমাকে  আবারো যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন তা সঠিকভাবে  পালন করতে পারি এজন্য সংগঠনসহ সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category