• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের শ্রীকাইল ইউনিয়ন কমিটি ঘোষণা 

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ইউনিয়ন কাউন্সিল অধিবেশনের মাধ্যমে শ্রীকাইল ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।
২২ নভেম্বর (শনিবার) বিকেলে বাঙ্গরা বাজার থানা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কাউন্সিল অধিবেশনে ১০১ সদস্য বিশিষ্ট শ্রীকাইল ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
বাঙ্গরা বাজার থানা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের  সিনিয়র সহ-সভাপতি সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ মুফতি ছায়েদুল ইসলাম মোনাজেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মাহাবুব আলম নূরী।
কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন বাঙ্গরা বাজার থানা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাধারণ সম্পাদক কাজী কায়কোবাদ।
বাঙ্গরা বাজার থানা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের  প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ  বিল্লাল হোসাইন মুজাহিদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সাজ্জাদুল হোসাইন ফারুকী, শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার, মুফতি নুরুল হাসান।
এসময় আরো বক্তব্য রাখেন, বাঙ্গরা বাজার থানা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সহ-সভাপতি চঞ্চল রায়হান, কাজী লুৎফর রহমান, আমরা কুমিল্লার তরুণ প্রজন্মের সদস্য মোঃ জাবেদ হোসাইন, মাওলানা কবির হোসেন জিহাদী,মুফতি মাওলানা আলাউদ্দিন আস সাবেরী। মাওলানা মনিরুল ইসলাম আশেকী, মাওলানা সৈয়দ হোসাইন মুরাদ, মাওলানা মাহফুজুর রহমান সালেহী, মাওলানা সাইফুল ইসলাম হানাফী নাজেরী, মোঃ শাহিন আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী সাব্বির হোসেন সাইফুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের বিভিন্ন পীর মাশায়েখ ও নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত কাউন্সিলে তানভীর ভূইয়াকে সভাপতি, নিউজিল্যান্ড প্রবাসী মনির হোসেনকে সহ-সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট শ্রীকাইল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কমিটি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category