প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৪:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ১২:৩৯ এ.এম
ফুলবাড়িয়ায় অবৈধ করাতকলে অভিযান সিলগালা ও জরিমানা আদায়

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।
অবৈধ করাতকলে অভিযান চালিয়ে সিলগালা ও জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় করাতকল মালিকেরা কোন কাগজপত্র দেখাতে না পারায় ৩টি অবৈধ করাতকল সিলগালা ও আরেকজন করাতকলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর ) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৌর সদরের ভালুকজান এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রসুলপুর রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, , সন্তোষপুর বিট অফিসার মোহাম্মদ ইমদাদুল হক, উথুরা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, এনায়েতপুর বিট অফিসার মুহাম্মদ সেলিম মিয়াসহ ফুলবাড়িয়া থানা পুলিশ, ভূমি অফিসের স্টাফ ও বনবিভাগের কর্মীরা সার্বিক সহযোগিতা করেন ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, করাতকল লাইসেন্স বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে অবৈধ করাত কল সিলগালা ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.