প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ১১:২৭ পি.এম
ফুলবাড়িয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ফুলবাড়ীয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এক সপ্তাহ ব্যাপী "জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রাণিসম্পদ রক্ষা ও উন্নয়ন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে র্যালি যোগে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করা হয়। স্থানীয় খামারিরা নানা ধরনের পশুপাখি, দুগ্ধজাত উৎপাদন, আধুনিক প্রযুক্তি এবং পশুখাদ্যের নমুনা প্রদর্শন করে দিনব্যাপী ব্যস্ততা তৈরি করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ যোবায়ের হোসেন এর সভাপতিত্ব করেন। তারা প্রদর্শনীর প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং খামারিদের সঙ্গে মতবিনিময় করেন।
ডাঃ তাহমিনা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মোঃ রুকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেন, অধ্যক্ষ গোপাল চন্দ্র সরদার, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারী সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারিগণ স্টল প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন।
প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে মিষ্টি, পিঠা, ঔষধ কোম্পানি, হাঁস, মুরগি, পাখি এবং উন্নত জাতের গরু-ছাগল সহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে, যা স্থানীয় খামারি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.