• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

রাজশাহী-১ আসনে প্রার্থী বদলের দাবি জোরালো হচ্ছে  

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন। রাজনীতির মাঠে অনুপস্থিত শরীফ উদ্দিনকে মনোনয়ন দেয়ার পর থেকেই তা বাতিলের দাবিতে মাঠে নেমেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। প্রতিদিনই নির্বাচনী এলাকায় চলছে বিক্ষোভ, সমাবেশ।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী-১ আসনে মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা মনোনয়ন বদলের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন। গত শনিবার বিকালে তারেকের অনুসারীরা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার তানোর উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছেন। এর আগেও একাধিকার তারেক অনুসারীরা মহাসড়কে শুয়ে সড়ক অবরোধ ও  বিক্ষোভ করেন।
তারেক অনুসারীদের দাবি- এ আসনে শরিফ উদ্দিন প্রার্থী থাকলে জামায়াতের প্রার্থী মজিবুর রহমানের জিতে যাওয়ার সম্ভাবনা আছে। তাদের আরও দাবি জেনারেল শরিফ আগে কোনোদিন রাজনীতিতে ছিলেন না। তিনি মাঠের রাজনীতি ভালো বুঝতে পারছেন না।  প্রার্থী বদল হলে আসনটি বিএনপির ঘরে যাবে। তারাও এ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চাইছেন।
রাজশাহী-১ আসনে মনোনয়নবঞ্চিত গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক জানান, প্রার্থী বদলের দাবিতে দলীয় নেতাকর্মীরা আন্দোলনে নামলে আমি তাদের নিবৃত করতে পারি না। কারণ যারা প্রার্থী বদলের দাবি করছেন তারাও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী। দলের প্রতি তাদেরও গভীর আনুগত্য আছে। তারা দলকে ভালোবাসেন। তারা দলের এমন প্রার্থী চাইছেন যিনি এলাকায় বেশি জনপ্রিয়। আমি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের সঙ্গে থাকব। আমি এটাও আশা করি প্রার্থী বদল করে দল আমাকেই মনোনয়ন দেবে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা মশাল মিছিল বের করলে তাতে হামলা চালায় শরীফের সমর্থকরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category