• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

বৃহত্তর সুন্নি জোটের ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

 নিউজ ডেক্স।।

সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দিতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তিনটি ইসলামি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর সুন্নি জোট’। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদায় বিশ্বাসী অনুসারীদের সার্বিক অংশগ্রহণ নিশ্চিত করতে জোটটি ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়েছে।
 ১৩ দফা দাবি বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিভাগীয় শহরগুলোতে জনসভা-সমাবেশ করছে তারা।
জোট সূত্র জানায়, দেশের প্রায় ১২ হাজার মাজার-দরবারকে একই ছাতার নিচে সমন্বয়ের উদ্যোগ চলছে।
 পাশাপাশি নিবন্ধিত ও অনিবন্ধিত আরও কয়েকটি সমমনা দলকে যুক্ত করে জোট সম্প্রসারণের কাজও এগিয়ে চলছে।
জোটের পক্ষে জনপ্রিয় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আততাহেরীসহ শীর্ষ বক্তারা ইতোমধ্যে প্রচারণায় নেমেছেন।
তিন দল—এক জোট
যে তিন দল রাজনৈতিক অ্যালায়েন্সে যুক্ত হয়েছে তারা হলো—বাংলাদেশী ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিন দলের চেয়ারম্যানই প্রার্থী হিসেবে অংশ নেবেন। তারা হলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি এবং বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল মাইজভান্ডারি।
ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন বলেন, “দাবি-দাওয়া আদায় ও রাষ্ট্রের কল্যাণে সংসদে যাওয়া ছাড়া বিকল্প নেই। গত ১৬ বছরে যেভাবে গণতন্ত্র হত্যা হয়েছে তা নজিরবিহীন।
 ২৪-এর রক্তঝরা আন্দোলনের পর দেশ এখন গণতান্ত্রিক উত্তরণের পথে। এই প্রেক্ষাপটে আমরা সারা দেশের ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও জানান, কোন নেতা কোন আসনে লড়বেন তা এখনো চূড়ান্ত হয়নি।
জনসভা ও কর্মসূচি
গত ৩০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর সুন্নি জোট আত্মপ্রকাশ করে। এরপর থেকেই ১৩ দফা দাবিতে দেশজুড়ে জনসভা চলছে।
১৫ নভেম্বর চট্টগ্রামের লালদিঘি মাঠে বিশাল জনসভা
১০ ডিসেম্বর সিলেটে জনসভা
২২ ডিসেম্বর কুমিল্লায়
এরপর নারায়াণগঞ্জ ও সর্বশেষ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহৎ সমাবেশের পরিকল্পনা রয়েছে।
জোটের ১৩ দফার প্রধান দাবিগুলো
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন
নির্বাচনের আগে কম্বিং অপারেশন, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার
দুর্নীতিবাজ, অর্থপাচারকারী ও কালোটাকার মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা
জুলাই ও পরবর্তী সময়ের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত
পার্বত্য চট্টগ্রামে বিদেশি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা
চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দেওয়া
আরাকান আর্মিকে করিডর না দেওয়া
জোটের নেতাদের মতে, সুন্নি ধারার অনুসারীদের বৃহৎ সমর্থন ও সংগঠিত কাঠামো নিয়ে তারা জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category