মোঃ বাহার মিয়া, ভালুকা প্রতিনিধি।।
ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও
সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বৃহস্পতিবার বিকেলে আল-আযহার মডেল ইনস্টিটিউটে ভালুকা উপজেলা ও পৌর জাসাস এর আয়োজনে কোরআন খতম, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ভালুকা পৌর শাখার সভাপতি ওয়াসিকুল আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ভালুকা উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক এম. এম. কবির এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফারহানা চৌধুরী বেবী।
এছাড়াও এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ময়মনসিংহ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সোহাগ, ভালুকা উপজেলার সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান জনি, সহ সভাপতি আশিকুর রহমান শ্রাবণ, ভালুকা পৌর শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ সভাপতি মামুন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ভালুকা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।