কুমিল্লার মুরাদনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ধামঘর ইউনিয়নের গাইটুলী ৪নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান।
এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ধামঘর ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা ফিরুজ আহম্মদ মেম্বারের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক আজিজুল হক জুয়েল ও উপজেলা যুবদলের সদস্য আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান ছিটন, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু, উপজেলা জিসাসের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ সরকার ও কামাল উদ্দিন।
উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপি নেতা সফিউল্লাহ সরকার, আনোয়ার পারভেজ বিপ্লব, বাচ্চু মিয়া, আবু কালাম আজাদ, শাহজাহান সরকার, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল্লাহ, ওয়ার্ড বিএনপি সভাপতি আবু তাহের পুলিশ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফারুক, শামসুল আলম, ডা. জামাল সহ
ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।