• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

ফুলবাড়িয়ায় অভিযানে সরকারি ৫০ বস্তা সার আটক

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ফুলবাড়ীয়া উপজেলায় সরকারি সার পাচার প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ সার জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। অভিযান দুই ভ্যানচালকের বহন করা বস্তাসহ মোট ৫০ বস্তা সরকারি ডিএপি সার আটক করা হয়। সারগুলো কার কাছে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল এ বিষয়ে মোবাইল কোর্ট তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই বাছাই করে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টায় উপজেলার তেলিগ্রাম সড়কের মোড়, বালিয়ান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনের আওতায় পাচার কাজে ব্যবহৃত দুই ভ্যানচালককে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দণ্ড কার্যকর করা হয়।
জানা যায়, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ অনুযায়ী ডিলারদের জন্য বরাদ্দ সার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অন্যত্র পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নীতিমালার তোয়াক্কা না করে ফুলবাড়ীয়া উপজেলার জন্য বরাদ্দকৃত ডিএপি সার গোপনে পাশের উপজেলা মুক্তাগাছায় পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ জানান, এ ধরনের অবৈধ কার্যক্রমের কারণে সরকার নির্ধারিত সারের সুষ্ঠু বিতরণ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েন।
পরবর্তীতে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার জানান, সরকারি সার পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কৃষকের স্বার্থ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। আটককৃত সার যথাযথ নিয়ম মেনে সরকারি কোষাগারে জমা প্রদানের লক্ষ্যে বিক্রয়ের নির্দেশ দেন এবং এ দায়িত্ব উপজেলা কৃষি কর্মকর্তার ওপর ন্যস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category