• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

রৌমারীতে ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মাসুদ পারভেজ রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।।

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বেতন ভাতা ও পদোন্নতি ও ৩দফা বাস্তবায়নের দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন সহকারি শিক্ষকগণ। রবিবার  সকাল ৯ টা থেকে সারাদেশের ন্যায় লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি ও পরিক্ষা বর্জন কর্মসূচী শুরু করেছেন রৌমারী উপজেলার পূর্ব পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। একইভাবে উপজেলার অন্যান্য বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও এ কর্মবিরতি পালন করেছেন। বর্তমানে চলমান রয়েছে এই পূর্ণকর্মবিরতি। সহকারি শিক্ষকরা দাবি বাস্থবায়ন পরিষদের এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
কর্মসূচীতে শিক্ষরা আরো বলেন, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আশ্বাসের ১৮ দিন অতিবাহিত হয়েছে। অদ্যাবধি তিন দফা দাবির মধ্যে আপাতত ১১তম গ্রেডের   প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্থবায়নে কাঙ্খিত দৃশ্যমান অগ্রগতি হয়নি।
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী আপাতত ১১তম প্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রবিবার থেকে যথারীতি আগের মতো পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেন।
তিন দফা দাবি সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি করার দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category