মোঃ বাহার মিয়া, বিশেষ প্রতিনিধি।।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মঙ্গলবার সন্ধায় ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করেছে ভালুকা পৌর বিএনপি এসময় দোয়া মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন পৌর বিএনপির নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজুন, আমিনুল ইসলাম পাপ্পু, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর মৎস্যজীবী দলের আহবায়ক আমিনুল ইসলাম খান, জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল ময়মনসিংহ জেলার সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়া এ সময় পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।