• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

বেগম জিয়ার সুস্থতা কামনায় পার্থ দেব মন্ডলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

তুরান হোসেন রানা খুলনা প্রতিনিধি।।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় যুবদল নেতা, খুলনা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী পার্থ দেব মন্ডলের  উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
 মঙ্গলবার(২ ডিসেম্বর ‘২৫) বাদ আসর ইউনিয়নের আমতলা বাজার চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন কাতিয়ানাংলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি), উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুরান হোসেন রানা, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য ইলিয়াস হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুস্তাকিম বিল্লাহ, ইউনিয়ন যুবদল নেতা শেখ শামীম, ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত, যুবদল নেতা ফেরদৌস সরদার, আক্তারুল ইসলাম, ইসমাইল শেখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্ম প্রান মুসল্লিবৃন্দ।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বলা হয়, বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য সারাজীবন লড়াই করে গেছেন। গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তিনি কখনো মাথানত করেননি। দেশের এ ক্রান্তিলগ্নে আজ বেগম খালেদা জিয়াকে প্রয়োজন।
দোয়া মাহফিলটি একটি ধর্মীয় আয়োজনের পাশাপাশি আবেগাপ্লুত নেতাকর্মী ও সাধারণ মানুষের অনুভূতি প্রকাশের সমাবেশে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category