• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

রৌমারীতে সহকারী শিক্ষকদের বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন

Reporter Name / ৫৬ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মাসুদ পারভেজ রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।।

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বেতন ভাতা ও পদোন্নতি ও ৩দফা বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির দাবীতে বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন দিয়েছে উপজেলার সকল শিক্ষকবৃন্দ। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কমিটির নিদের্শে চলছে এই কার্যক্রম। গত কয়েক দিন থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি ও পরিক্ষা বর্জন কর্মসূচী পালন করা হয় স্কুলে। ফলে স্কুলের পরিক্ষাসহ কার্যক্রম বন্ধ রয়েছে।
কমপ্লিট শাটডাউন কর্মসূচীতে শিক্ষকরা বলেন, তিন দফা দাবি সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি করার দাবী জানান। তারা আরও বলেন, তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় বুধবার থেকে যথারীতি আগের মতো পরীক্ষা বর্জন ও কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন সকল বিদ্যালয়ে। পরে রৌমারী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বরাবর স্বাারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক শাহিনুর ইসলাম, হারুন অর রশিদ তুহিন, রফিকুল ইসলাম লিচু, আমজাদ হোসেন, আব্দুল মালেক, শহিদুল ইসলাম, আতিকুর রহমানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category