• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্তদের গরু সাদাকাহ করলেন কায়কোবাদ

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম, দুস্ত ও অসহায়দের মাঝে গরু সাদাকাহ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) পবিত্র জুম্মার দিনে মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া শেষে গরু জবাই করে এতিম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

এছাড়াও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে মুরাদনগরের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কোরআন খতম এবং দোয়ার আয়োজন করা হয়। দলীয় ব্যানারেও মুরাদনগরের বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও দেশনেত্রীর সুস্থতা কামনায় কায়কোবাদের উদ্যোগে পবিত্র মক্কায় বকরি সাদাকাহ ও উমরাহ করানো হয়।
কায়কোবাদ এর পক্ষ থেকে গরুর গোস্ত পেয়ে এতিম ও অসহায়রা প্রাণভরে বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী কায়কোবাদ এর জন্য দোয়া করেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম ও অসহায়দের মাঝে গরু সাদাকাহ আয়োজনে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া ও শাহ আলম সরকার। উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ। বিএনপি নেতা আব্দুস সাত্তার সাবেক ছাত্রনেতা চঞ্চল রায়হান ও আলাউদ্দিন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category