আনোয়ার আজিম সীতাকুণ্ড প্রতিনিধি।।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাট এন আর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত তফসিরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন।
গতকাল ৫ ডিসেম্বর জুমাবার রাতে অনুষ্ঠিত তফসিরুল কোরআন মাহফিল এর সভাপতিত্ব করেন মাওলানা আব্দুস সালাম নিজামী, মাহফিল সঞ্চালনা করেন মাওলানা মোঃ নুর উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী সালাউদ্দিন বলেন, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন।
মাহফিলের প্রধান ওয়াজেয়ান হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ধর্মীয় আলোচক মাওলানা মাহমুদুল হাসান, বিশেষ ওয়াজেয়ান হিসাবে উপস্থিত ছিলেন নন্দিত মুফাসসিরে কোরআন মুফতি আতিকুর রহমান সিরাজী।