• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

পূর্বধলায় ফাঁসিতে ঝুলে তরুণীর মৃত্যু

Reporter Name / ৭৮ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ মোরসালিন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি।।

নেত্রকোণার পূর্বধলায় হেলেনা খাতুন (৩০) নামে এক নারীর ফাঁসিতে ঝুলে মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ৮ নম্বর বিশকাকুনী ইউনিয়নের ধলা গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, সারা দিন বাবা–মায়ের সঙ্গে স্বাভাবিকভাবে কাজকর্ম করার পর হেলেনা খাতুন সন্ধ্যায় নিজ ঘরে বিশ্রাম নিতে যান। রাতের খাবারের জন্য বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার বাবা আব্দুল করিম ঘরের দরজা খুলে দেখেন, ওড়না দিয়ে আড়ার সঙ্গে ঝুলে আছেন হেলেনা। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত ওড়না কেটে তাকে নিচে নামান।
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, প্রায় সাত বছর আগে ময়মনসিংহের তারাকান্দা এলাকায় হেলেনার প্রথম বিয়ে হয়। সেখানে তার পাঁচ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। প্রথম স্বামীর স্বাভাবিক মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। দুই মাস আগে ময়মনসিংহের আকুয়ার লেঙ্গুড়ি পাড়ার রুবেল মিয়ার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। দুই দিন আগে তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন।
পরিবারের দাবি, প্রথম স্বামীর মৃত্যুশোক কাটিয়ে উঠতে না পারায় হেলেনা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন। সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category