প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৮:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ১১:৩২ পি.এম
ফুলবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উৎযাপন

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার সঞ্চালনায় বক্তব্য রাখেন , প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জোবায়ের হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ, শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ভূইয়া, আনসার বিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায়, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি শাহিদা পারভীন, সদস্য সাংবাদিক আব্দুল হালিম ও মডেল মসজিদের ইমাম মুফতি আশরাফুল ইসলাম প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি মানববন্ধন, জাতীয় এবং দুদক পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.