• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ মশিউর রহমান বিপুল ‎কুড়িগ্রাম প্রতিনিধি।।

‎সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
‎সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা বিএনপি, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
‎পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
‎এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা, জেলা পরিষদের নির্বাহী মোঃ ফিজারুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ শাহাজাহান আলী, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, মোঃ আজিজুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর প্রমুখ।
‎এছাড়াও দিনব্যাপী বিজয়মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, দেশ ও জাতির জন্য শান্তি অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।অপরদিকে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category