প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ১০:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:০৩ পি.এম
ফুলবাড়িয়ায় কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ফুলবাড়িয়ায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা ভাঙচুর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার একটি ইটভাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ফুলবাড়ীয়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হাসনাত জনি পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মৃত সেকান্দর আলীর (সেকু) ছেলে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেপ্তারকৃত দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে একটি ইটভাটা অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.