• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পাঁচবিবির আবিদ

Reporter Name / ৫২ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধি।।

জয়পুরহাটের পাঁচবিবি  উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নে কোতোয়ালীবাগ গ্রামের মেধাবী শিক্ষার্থী আবদুল্লাহ আল আবিদ আবারও দেশের অন্যতম প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
আবিদ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়ে আবার নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।
তার এই অর্জনের পেছনে যেমন রয়েছে কঠোর পরিশ্রম,   অধ্যবসায় এবং সুপরিকল্পিত প্রস্তুতির বিশেষ ভূমিকার।
তার বাবা মোঃ রবিউল হক হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজে প্রভাষক এবং মা একজন গৃহিনী।
পরিবারের তথ্য অনুযায়ী, আবিদ প্রাথমিক শিক্ষাজীবন শুরু করেন প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলে। পিএসসিতে জিপিএ ৫ সহ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন এবং পাঁচবিবি এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হোন ৬ষ্ট ভর্তি হোন ।  পরে জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে ভর্তি হয়ে জেএসসি ও এসএসসি তে জিপিএ ৫ সহ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন।
এরপর রাজশাহী  নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি জিপিএ ৫ এবং সাধারণ গ্রেডে  বৃত্তি অর্জন করেন।
সম্প্রতি অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে আব্দুল্লাহ আল আবিদ মেধা তালিকার ১৪৭৩ তম স্থান অর্জন করেছেন।
আবদুল্লাহ আল আবিদ বলেন,   আমার আজকের এই সাফল্যের পিছনে বাবা-মা ও শিক্ষকদের অবদান ছিলো সবচেয়ে বেশি। আমি ডাক্তার হয়ে সত্যিকারের একজন সেবক হতে চাই।
ছেলের এমন সাফল্যে আনন্দিত রবিউল হক বলেন, আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবে এবং মানবিক ডাক্তার হিসেবে কাজ করবে এই দোয়া করি আল্লাহ তায়ালার
কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category