• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

৫৫তম বিজয় দিবসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

Reporter Name / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ মোরসালিন গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।।

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৫তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের  সাবেক এডহক কমিটির সভাপতি মাহবুবুল আলম লিটন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ও বিএনপি নেতা সুমন ফকিরসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষক তাপস ঘোষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বাবুল বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।একইসঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতার জন্যও বিশেষ দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশেই একটি কলেজ প্রতিষ্ঠা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category