• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মহান বিজয় দিবস উপলক্ষে মুরাদনগর নহল গ্রামে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার নহল গ্রামে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ধামঘর ইউনিয়নের নহল গ্রামে নহল উত্তরপাড়া একতা শান্তি সংঘ ক্লাবের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডাক্তার আঃ হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আবুল হাসান ছিটন, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, মোরশেদ আলম, মোঃ সামসুল আলম, মোঃ আঃ রহিম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তাছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়দাবাদকে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে মাদকমুক্ত সমাজ গঠন ও এলাকার উন্নয়নের সুযোগ করে দেওয়ার জন্যও তরুণ প্রজন্ম ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

আলামিন ও জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন নহল উত্তরপাড়া একতা শান্তি সংঘ ক্লাবের নজরুল ইসলাম, মিজান, ইসমাইল, আনোয়ার, জাকির, জাহাঙ্গীর আলম জাহের, হাসান, মাসুদ, রিপন, মিজান, শরীফ, আলাউদ্দিন, সাব্বির সহ সংগঠনের সকল সদস্য ও এলাকার সর্বস্তরের জনগণ।
আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category