• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে মহিলা দলের সভাপতির উপর পরিকল্পিত হামলার অভিযোগ, হাসপাতালে দেখতে গেলেন বিএনপি’র নেতাকর্মী

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

মুরাদনগর (কুমিল্লা)।। 

কুমিল্লা-০৩ (মুরাদনগর) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কায়কোবাদ দাদার পক্ষে গণসংযোগকালে মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারের উপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে।
রবিবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা ৬ নং ওয়ার্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত কাজী তাহমিনা আক্তারকে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, পরমতলা ৬ নং ওয়ার্ড এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শেষে ফেরার পথে পরমতলা রাস্তার নিকট পৌঁছালে খুরুইল গ্রামের রমিজ উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন পরিকল্পিত ভাবে কাজী তাহমিনা আক্তারের উপর মোটরসাইকেল তুলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা আকন্দ জেনারেল হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিএনপি নেতাকর্মীদের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হামলা, যার উদ্দেশ্য নির্বাচনী মাঠে বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা। এই ধরনের হামলা গণতান্ত্রিক প্রক্রিয়া ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
এ বিষয়ে উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বিকালে কুমিল্লা আকন্দ জেনারেল হাসপাতালে কাজী তাহমিনা আক্তারকে দেখতে যান
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক দুলাল সরকার, আবুল হাসান ছিটন, ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category