• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা

Reporter Name / ৬৬ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি।। 
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে মনোনয়ন পত্র জমা দেয়ার ছিল শেষ দিন।এদিনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৩০ টি মনোনয়নপত্র জমা পড়েছে।মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে জেলার মোট ৪টি আসনের রিটার্নিং কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ছিল উৎসব মুখর ভীড়।তবে রিটার্নিং কার্যালয়ে প্রত্যেক প্রার্থী ৫ জনের অধিক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।
‎মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে কুড়িগ্রাম ২ আসনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম ২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, বাংলাদেশ নাগরিক পার্টির মনোনীত প্রার্থী ড.আতিক মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওলানা নুর বখত, আমার বাংলাদেশ এবি পার্টির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলাম এর মনোনীত প্রার্থী এড.ইয়াসিন আলী সরকার, জাতীয় পার্টির  মনোনীত প্রার্থী আলহাজ্ব পনির উদ্দিন আহমেদের পক্ষে আলহাজ্ব আবু সুফিয়ান, নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী মেজর আব্দুস সালামসহ অনান্য প্রার্থীরা।
‎প্রার্থীরা ইতিমধ্যে এলাকায় জনসংযোগ ও আগাম প্রচারণায় নেমেছেন। উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। সব প্রার্থীই তুলনামূলক শক্তিশালী হওয়ায় কে আগাম সুবিধায় আছে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। অনেকে মনে করছেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই ভোটের মাঠের স্পষ্ট চিত্র বোঝা যাবে।
‎জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, জেলা ও উপজেলাগুলোতে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়ার ছিল আজ শেষ দিন।জেলায় প্রার্থীদের উত্তোলনকৃত ৩৮ টি মনোনয়ন পত্রের মধ্যে  জমা পড়েছে ৩০টি।
‎তিনি আরো বলেন, কুড়িগ্রামে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোনো ধরনের সহিংসতার তথ্য পাওয়া যায়নি। নির্বাচন ও গণভোট সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা প্রার্থীদের জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category