মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি।।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন যেনো ছিনতাইকারীদের আকড়া হয়ে উঠেছে।
আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটিতে এক সেনা সদস্যের চোখে পড়ে তিনজন কিশোর ছিনতাইকারী,
নাম প্রকাশে অনিচ্ছুক সেই সেনা সদস্যের সাথে কথা হলে তিনি জানায়, ছিনতাইকারী তিনজনের সন্দেহ মূলক আচরণ লক্ষ্য করছিলো সে।পরে একই ট্রেনে কর্মরত রেল কর্মচারী মনিরুজ্জামান মনিরকে ডেকে তার সহযোগিতায় সেই তিনজনকে তল্লাশি করা হয়, এবং সেসময় একজনের কাছে অবৈধ দেশীয় অস্ত্র পাওয়া যায়।পরবর্তীতে সেই তিনজন ছিনতাইকারী কিশোরদের মোসলেখা নেয় রেল কর্মচারী।এবং পরবর্তী স্টেশন নাটোরে তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।