• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

তানোরে অগ্নিকাণ্ডে দগ্ধ নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম, রনি রাজশাহী জেলা প্রতিনিধি।। 
রাজশাহীর তানোরে নিজ বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বানেসা বানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি তানোর কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আঃ গাফ্ফারের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তানোর কলেজপাড়া এলাকায় বানেসা বানুর বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর থেকে নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category