• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কায়কোবাদের শোক প্রকাশ, মুরাদনগরবাসীকে দোয়ার আহ্বান

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।। 

গণতন্ত্রের প্রতীক, আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শোক প্রকাশের পাশাপাশি তিনি মুরাদনগরের সকল মসজিদ মাদ্রাসাসহ উপজেলাবাসীকে বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়ার আয়োজনের আহবান জানিয়েছেন তিনি।

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই তিনি বিএনপি নেতা কর্মীদের তার নির্বাচনী আসন কুমিল্লা (৩) মুরাদনগরের সকল মাদ্রাসা এবং মসজিদে খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় পবিত্র কুরআনের খতম ও দোয়ার আয়োজন করার আহবান জানান।

শোক বার্তায় কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন- বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষায় জিয়া পরিবারই সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ জিয়াউর রহমান। আর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। এদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যের প্রতীক ছিলেন খালেদা জিয়া। দেশের সংকটময় মুহূর্তেও জনগণ ও দেশকে ছেড়ে যাননি। জালিমের বিরুদ্ধে লড়েছেন এবং দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগের দাবির মূল নায়ক ছিলেন খালেদা জিয়া। মহান আল্লাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। মহান আল্লাহ এই সংকটময় মুহূর্তে তার পরিবারকে শোক সইবার শক্তি দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category