• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন মুরাদনগর সদরে ধানের শীষের পক্ষে কাজী শাহ আরফিনের গণসংযোগ মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার মুরাদনগর পরমতলায় বিএনপি নেতা রুহুল আমিন খোকনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত মুরাদনগরে কায়কোবাদের পক্ষে ধামঘর ইউনিয়ন মুগসাইর গ্রামে গণসংযোগ করেন কাজী শাহ আরফিন পাঁচ গ্রামের কৃষকদের পাশে দাঁড়ালেন কায়কোবাদ

তিস্তা থেকে অবৈধ বালু উত্তোলনে বিলীন ফসলি জমি, হুমকিতে আশ্রয়ণ প্রকল্প ও সরকারি সেতু

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সির বাজার–বৈরাতী এলাকায় তিস্তা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদী তীরবর্তী ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে, হুমকির মুখে পড়েছে আশ্রয়ণ প্রকল্পসহ ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সরকারি সেতু (ব্রিজ)।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনকে সহজ করতে একটি চলাচলযোগ্য রাস্তা থাকা সত্ত্বেও প্রভাবশালী একটি চক্র নতুন করে আরেকটি রাস্তা তৈরি করেছে। এতে করে দুই এলাকার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে।
ঐ নতুন রাস্তা দিয়েই প্রতিদিন অন্তত চারটি গাড়িতে করে অবৈধভাবে বালু পরিবহন করা হচ্ছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, বালু উত্তোলন ও পরিবহনের ফলে কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জমির উপর দিয়ে ভারী যান চলাচলের কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদী ভাঙন তীব্র আকার ধারণ করায় আশ্রয়ণ প্রকল্প ও সরকারি স্থাপনাগুলো ঝুঁকিতে পড়েছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে সংশ্লিষ্টরা এলাকাবাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিচ্ছে। এতে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
তবে স্থানীয় সচেতন মহলের দাবি, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই নতুন রাস্তা তৈরি করা হয়েছে। ওই রাস্তা ব্যবহার করেই নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন ও পরিবহন চালিয়ে যাওয়া হচ্ছে, যা পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি।
এ বিষয়ে এলাকাবাসীর দাবি, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ফসলি জমি ও সরকারি স্থাপনাগুলো রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category