নিজস্ব প্রতিনিধি।।
উৎসবমুখর পরিবেশে ৪র্থ বারের মতো কুমিল্লার মুরাদনগরে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ২০২৬।
শনিবার (৩ জানুয়ারি) মুরাদনগর উপজেলার উত্তর আমপাল মিয়াজী বাড়ীতে হাজী এম সিরাজুল ইসলাম মিয়াজী ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয় কোরআন শিক্ষা প্রতিযোগিতা।
এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদেরকে নগদ টাকাসহ ক্রেস্ট প্রদান করা হয়।
এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা ১২ টি
প্রতিষ্ঠান থেকে আগত হাফেজ, মাওলানা, মুফতি মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন।
এই প্রতিযোগিতায় হাফেজ, মাওলানা, মুফতি মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।
উক্ত কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠানে
১ম পর্বে, প্রথম স্থান অর্জন করেন, ভাগলপুর হাফিজিয়া মাদ্রাসা মো নাদিম,
দ্বিতীয় স্থান অর্জন করেন , তাহফিজুল উলুম ক্যাডেট মাদ্রাসা মো: নাফিজ,
তৃতীয় স্থান অর্জন করেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসা মো: ফয়েজ আহমেদ।
২য় পর্বে, প্রথম স্থান অর্জন করেন
তাহফিজুল উলুম ক্যাডেট মাদরাসা মো: রিয়াজুল ইসলাম, ২য় স্থান অর্জন করেন
ভাগলপুর হাফিজিয়া মাদ্রাসা দিদারুল ইসলাম।
তৃতীয় স্থান অর্জন করেন আমপাল রহিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসা জিহাদুল ইসলাম।
৩য় পর্বে, প্রথম স্থান অর্জন করেন তাহফিজুল উলুম ক্যাডেট মাদ্রাসা মো: মিরাজুল ইসলাম।
দ্বিতীয় স্থান অর্জন করেন, মাধবপুর নূরানিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা মো আব্দুল্লাহ, তৃতীয় স্থান অর্জন করেন ভাগলপুর হাফিজিয়া মাদ্রাসা মো: আনসারী।
হাজী এম সিরাজুল ইসলাম মিয়াজী ফাউন্ডেশন'র সভাপতি মো: আব্দুল হান্নান মিয়াজী সাহেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক উরিশ্চর গার্লস স্কুল মো: গোলাম মোস্তফা,প্রভাষক নিমসার জুনাব আলী কলেজ আবু সুফিয়ান, হাজী মো: তাজিম উদ্দীন মিয়াজী, মাষ্টার মনিরুল ইসলাম সিকদার, মাষ্টার খাইরুল আমিন বেপারী, মো: বশিরুজ্জামান সরকার, মেম্বার ৬নং ওয়ার্ড আমপাল মো: কামাল হোসেন, শিক্ষক সামসুল হক মোল্লা স্কুল এসএমএ বাশার মোল্লা,মাষ্টার মফিজুল ইসলাম মিয়াজী, মো: রুহুল আমিন মিয়াজী, মাষ্টার মো: অহেদ কাজী, আনোয়ার হোসেন সিকদার, মো: ওয়ালিউর রহমানসহ আরো অনেকে।
পবিত্র এই কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠান দেখতে গ্রামের অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন অনুষ্ঠানস্থলে।