আসাদুল ইসলাম মিরপুর উপজেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিমতলা বাজারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়
দোয়া মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার (৬ জানুয়ারী ২০২৬) আমলা ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, মিরপুর উপজেলা বিএনপির, সহ সভাপতি রুহুল আমিন, সহ সভাপতি মোঃ ইনামুল মালিথা, দপ্তর সম্পাদক মোঃ ডালিম আহমেদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল আলী, যুবদলের সাবেক সংগঠনিক সম্পাদক মোঃ ইমরুল হাসান।
মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের “মা”, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি, সেই সাথে সবাই কে ঐক্য বদ্ধ হয়ে, ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, আমলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মারফত আলী, আমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহীন আলম, আমলা ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান আলী, আমলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি, সোহাগ
আমলা ইউনিয়ন বিএনপির, সদস্য সিরাজুল ইসলাম মালিথা, আমলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক নাসির মল্লিক, দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।