• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন মুরাদনগর সদরে ধানের শীষের পক্ষে কাজী শাহ আরফিনের গণসংযোগ মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার মুরাদনগর পরমতলায় বিএনপি নেতা রুহুল আমিন খোকনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত মুরাদনগরে কায়কোবাদের পক্ষে ধামঘর ইউনিয়ন মুগসাইর গ্রামে গণসংযোগ করেন কাজী শাহ আরফিন পাঁচ গ্রামের কৃষকদের পাশে দাঁড়ালেন কায়কোবাদ

আজিজুর রহমান মুছাব্বির হত্যার প্রতিবাদে লালমনিরহাটে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের মিশন মোড় এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয়।
পথসভায় বক্তব্য দেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক আসাদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মানিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইদুল ইসলাম, সদস্যসচিব নাজমুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কল্লোলসহ আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রনিসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মুছাব্বির হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত রাজনৈতিক অপরাধ। অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে না পারলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category