প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৪:০৮ পি.এম
গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন গোদাগাড়ী পৌর এলাকার সিএন্ডবি গড়ের মাঠ গ্রামের মৃত সোলাইমান ছেলের মোঃ সেলিম রেজা (৩৪)।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গোদাগাড়ী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সেলিম রেজার বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে।
এই সময় অভিযান চালিয়ে দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে তিনজন পালানোর চেষ্টা করে। এ সময় সেলিম রেজা আটক হয়। পালিয়ে যাওয়া দুইজনের ফেলে যাওয়া পলিপ্যাক থেকে আরও ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ২ হাজার পিচ, যার মোট ওজন প্রায় ২০০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৬ লাখ টাকা।
গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির জানান, গ্রেপ্তারকৃত সেলিম রেজা ও পলাতক দুই আসামীর বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.