• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন মুরাদনগর সদরে ধানের শীষের পক্ষে কাজী শাহ আরফিনের গণসংযোগ মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার মুরাদনগর পরমতলায় বিএনপি নেতা রুহুল আমিন খোকনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত মুরাদনগরে কায়কোবাদের পক্ষে ধামঘর ইউনিয়ন মুগসাইর গ্রামে গণসংযোগ করেন কাজী শাহ আরফিন পাঁচ গ্রামের কৃষকদের পাশে দাঁড়ালেন কায়কোবাদ

কুড়িগ্রামে ট্রাকচাপায় সাবেক সেনাসদস্য নিহত

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে পাথরবোঝাই ট্রাকের চাপায় নজরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, মোটরসাইকেলযোগে শহরের দিকে যাওয়ার সময় তারামন বিবি মোড়ে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে নজরুল ইসলাম ট্রাকের নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা ছেলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category