• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন মুরাদনগর সদরে ধানের শীষের পক্ষে কাজী শাহ আরফিনের গণসংযোগ মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার মুরাদনগর পরমতলায় বিএনপি নেতা রুহুল আমিন খোকনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত মুরাদনগরে কায়কোবাদের পক্ষে ধামঘর ইউনিয়ন মুগসাইর গ্রামে গণসংযোগ করেন কাজী শাহ আরফিন পাঁচ গ্রামের কৃষকদের পাশে দাঁড়ালেন কায়কোবাদ

মুরাদনগরে র‌্যাবের অভিযানে বিদেশি রাইফেলসহ দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Reporter Name / ৪১ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ ইউনিটের একটি বিশেষ দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল এবং একটি দেশীয় রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধী চক্র আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে। এদিকে, দীর্ঘদিন পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে আশাবাদ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category