প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৩:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৪:২৪ পি.এম
পাঁচবিবিতে হাদি হত্যার বিচারের দাবীতে অবস্থান কর্মসূচী পালন

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা প্রতিনিধি।।
ইনকিলাম মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে সাধারণ ছাত্র জনতা।
১৯ জানুয়ারি সোমবার দুপরে সাধারণ ছাত্র জনতা পাঁচবিবির ব্যানারে পাঁচবিবি - হিলি সড়কের পাঁচমাথা এলাকায় এ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বেলা ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী চলা অবস্থান কর্মসূচীতে
পাঁচবিবি এন এম বালিকা উচ্চ বিদ্যালয়, এল বি পাইলট উচ্চ বিদ্যালয়, দারুল ইসলাহ একাডেমি ২ শতাধিক ছাত্র/ছাত্রী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান, হাসিব, ওবায়দুল হক, আকাশ, জাশেদ, আলিফ সহ অন্যান্যরা।
বক্তরা বলেন, জুলাইয়ের সম্মুখ যোদ্ধা শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়। তিনি মারা গেলেও তার হত্যাকারীকে গ্রেফতার করা হয়নি। অথচ খুনিরা দেশ থেকে নিরাপদে পালিয়ে যায়। অনতি বিলম্বে হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার করা না হলে ছাত্র জনতা দুর্বার আন্দোলন গড়ে তোলার হুসিয়ারী দেন।
পরে হাদি হত্যার বিচারের পক্ষে জনমত গড়তে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরন করেন সাধারণ ছাত্ররা।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.