মোঃ মোরসালিন পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।।
নেত্রকোনার পূর্বধলা থানা এলাকায় যৌথবাহিনীর রাত্রিকালীন বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত ভোররাতে পরিচালিত এ অভিযানে একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত সিএনজিটির নম্বর ময়মনসিংহ–থ–১১–৩৩৮১। অভিযানে আটক ব্যক্তিরা হলেন— সালাম (৩৫), পিতা মৃত ইউনুস আলী, গ্রাম রামচন্দ্রপুর, থানা তারাকান্দা, জেলা ময়মনসিংহ; অজয় ওরাং (১৮), পিতা মৃত নৃপেন্দ্র ওরাং, গ্রাম নালুয়া চা বাগান; এবং সুমন মিয়া (২৩), পিতা আব্দুল হামিদ, গ্রাম হাঁপটার হাওর—উভয়ই থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ।
যৌথবাহিনী আটককৃতদের গ্রেফতার করে উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি অটোরিকশাসহ পূর্বধলা থানায় হস্তান্তর করে। পরবর্তীতে পূর্বধলা থানার এসআই রফিকুল ইসলাম জব্দ তালিকা প্রস্তুত করেন।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে