• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

চট্টগ্রামের আধুনিক জলাবদ্ধতা প্রকল্পের সুফল পাচ্ছে না ভুক্তভোগীরা

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

মোহাম্মদ সিরাজুল মনির, চট্টগ্রাম, প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগরীর আধুনিক জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল পাচ্ছে না নগরবাসী। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম মহানগরীতে বন্যার ভয়াবহতা সব সময়। এক ঘণ্টার বারি বর্ষণে পানিতে একাকার হয়ে যায় নগরীর সড়কগুলো। বৃষ্টির পানি জমে বন্যার সৃষ্টি হয় নগরীর প্রধান প্রধান সড়ক সমূহ।

অনুসন্ধানে জানা যায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড সম্মিলিত দুইটি জলাবদ্ধতা নিরসন প্রকল্প হাতে নিলেও তার কোন ধরনের সকল পাচ্ছে না নগরবাসী। ২০২৪ সালের অক্টোবর মাসে চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তার ৮০ ভাগ কাজ এখনো শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো । বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত এসব নিরসন প্রকল্পের কাজ বর্তমানে ধীরগতিতে চলার কারণে আগামী বর্ষা মৌসুমেও তা শেষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। বর্তমান সরকারের তিনি উপদেষ্টা জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ প্রতারিত থাকলেও কবে নাগাদ এর কাজ শেষ হবে তা এখনো সঠিকভাবে বলতে পারছে না কেউ। এপর্যন্ত প্রায় ৮ হাজার কোটি টাকা খরচ করে ফেললেও নগরীর অধিকাংশ খাল খনন এখনো বাকি রয়েছে।

এ বিষয়ে প্রকল্প পরিচালক জানান বরাদ্দ এবং সময় দুটোই বাড়াতে হবে। ২০২৬ সাল নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। নগরীর অধিকাংশ খাল এখনো খনন বাকি রয়েছে বলে তিনি জানান। কিছু কিছু জায়গায় স্থানীয়রা বিভিন্ন সময় কাজে বাধা প্রদান করে বলে তিনি উল্লেখ করেন। তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ চলমান থাকায় প্রকল্পের কাজের গতি রয়েছে বলেও তিনি জানান। প্রকল্পের কাজ শেষ হলে এর শতভাগ সুফল মিলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন কাজ শেষ হওয়া পর্যন্ত নগরবাসীকে একটু কষ্ট স্বীকার করার জন্য তিনি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category