• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

শিশুকে অপহরণ করে স্বজনদের সঙ্গে থানায় গেলেন আসামি

Reporter Name / ২০৬ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

 

রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৮ বছরের শিশু আব্দুল্লাহ মেজবাহকে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ মেজবাহ লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন ঘাঘা উত্তরপাড়া গ্রামের শহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩৬), যোগিয়া গ্রামের ভ্যানচালক হানিফের ছেলে জান্নাতুল (২০), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও তার ছেলে সাকিব (১৭)।

অপহরণের কৌশল

পুলিশ সূত্রে জানা গেছে, মূল পরিকল্পনাকারী উজ্জ্বল শেখ অপহরণে অংশগ্রহণকারীদের প্রলোভন দেখিয়ে রাজি করায়। ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা এবং রোজিনা বেগম ও সাকিবকে মুক্তিপণ পেলে তাদের লোন শোধ করে দেওয়ার আশ্বাস দেয়।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের দোকানে যায় শিশু আব্দুল্লাহ। সেখানে উজ্জ্বল শেখ তাকে দুটি ঘুমের ওষুধ (হিস্টাসিন) খাইয়ে অচেতন করে ফেলে। পরে জান্নাতুল, রোজিনা ও সাকিবের সহযোগিতায় শিশুটিকে অপহরণ করে নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে আটকে রাখা হয়। পাহারার দায়িত্বে ছিল রোজিনা।

নাটকীয় মোড়

ঘটনাটি ভিন্ন খাতে নিতে উজ্জ্বল শেখই পরে শিশুর স্বজনদের থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেয়। কিন্তু তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে পুলিশ সন্দেহ করে তদন্ত শুরু করে।

পুলিশের তৎপরতা

ওসি শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, এসআই তারোক বিশ্বাস, আজিজুর তালুকদারসহ পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে রবিবার ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে এবং চার আসামিকে গ্রেফতার করে।

পুলিশের বক্তব্য

ওসি শরিফুল ইসলাম বলেন, “অভিযানে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেফতার চারজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category